শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযান: ঝোপে মিলল দুই বস্তা অস্ত্র

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝোপের ভেতর লুকিয়ে রাখা দুই বস্তা থেকে ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এসব এয়ারগান নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানকালে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন লচনা ইউনিয়নের সাতগাঁও গ্রামের একটি নির্জন ঝোপে অভিযান চালিয়ে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুইটি বস্তার ভেতর এয়ারগানগুলো খুঁজে পান।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত এয়ারগানগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল। যদিও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি, তবে এয়ারগানগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ১১টি এয়ারগান আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain