শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন দেশের কারাবন্দিরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের মোট ৩০০ জন বন্দি আগামী ১২ ফেব্রুয়ারি কারাগার এলাকাতেই স্থাপিত বিশেষ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ পদ্ধতিতে ভোট প্রদানকারী বন্দিদের মধ্যে কেউ যদি ভোটের আগে জামিনে মুক্তিও পান, তবুও সাধারণ ভোট কেন্দ্রে নয়, কারাগার প্রাঙ্গণে স্থাপিত কেন্দ্রে এসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে।

সূত্র জানায়, সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ বর্তমানে প্রায় এক হাজার সাতশ বন্দি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেন এবং যাচাই-বাছাই শেষে ২৫১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাকি আবেদনকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ তথ্যগত জটিলতার কারণে নিবন্ধন সম্ভব হয়নি। নিবন্ধিত বন্দিদের জন্য কারাগার প্রাঙ্গণে আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় তারা ভোট প্রদান করবেন।

অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে ৮৮৬ জন বন্দির মধ্যে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন বলেন, প্রায় ৪০০ জন বন্দি আবেদন করেছিলেন; যাচাই শেষে আড়াই শতাধিক বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং কিছু ক্ষেত্রে তথ্যগত ত্রুটি থাকায় আবেদন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত কোনো বন্দি ভোটের আগে জামিনে মুক্ত হলেও কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারাগারের নির্ধারিত কেন্দ্রে এসেই ভোট দিতে হবে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, তাদের কারাগার থেকে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং যাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে তাদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain