শিরোনাম :
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪ রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কমলগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎব্যবস্থা: ১৭ খুঁটি ও অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সংগঠন ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ রমজান নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০ জন এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশ নেন। শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আনছার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুস সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির কামালী, শান্তিগঞ্জ সমিতি সিলেটের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, সিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ-সভাপতি নাদিরা সুলতানা, শান্তিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবাদুর রহমান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বেলায়েত আহমদ ও এলাফ উদ্দিন ভূঁইয়া ময়না, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আমিনিয়া এতিমখানা নেহারীপাড়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী।

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম. সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, দানিয়েল হাসান, মাস্টার তালেব হোসেন ও মশিউর রহমান জায়গীরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিহাব খান, যুগ্ম সম্পাদক সাংবাদিক এম জে এইচ জামিল, হেলাল আহমদ ও আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সাইদুল ইসলাম ও আজমল হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব ও দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সাহিত্য সম্পাদক কবি আজমল হোসেন, আইন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, সহ-কোষাধ্যক্ষ এলমান আহমদ তানজির, সদস্য শিহাব উদ্দিন স্বপন, মাহফুজ হোসাইন, বেলাল খান এবং শোয়েব খান প্রমুখ। বক্তারা বলেন, এতিমদের সাথে নিয়ে ইফতার করা অত্যন্ত সওয়াবের কাজ। শান্তিগঞ্জ সমিতি সিলেট সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain