শিরোনাম :
সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪ রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কমলগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎব্যবস্থা: ১৭ খুঁটি ও অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু

সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মী। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতীয়তাবাদী পরিবার তাঁর ত্যাগের কথা সর্বদা স্মরণ রাখবে। জুনেল তাঁতী দলের হয়ে বিএনপির যেকোনো দুঃসময়ে পাশে থেকে কাজ করে গিয়েছেন। তাঁর এমন মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে এবং মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলালের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। সভার শুরতে বক্তব্য রাখেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরওয়ার রেজা, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মোহাম্মদ হানিফ, জিয়াউর রহমান নেওয়ার ও জামাল উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, আলী আহমদ, স্বপন আহমদ, বাচ্চু আহমদ, হানিফ আহমদ, দেওয়ান নিজাম খান, নূর হান্নান, মাছুম আহমদ, চাঁন মিয়া, রেজওয়ান মিয়া, রিপন মিয়া, মন্নান আহমদ, মনু মিয়া, আমিন আহমদ, আলী আকবর, দিলাল আহমদ, শামীম আহমদ, সদস্য সুহেল আহমদ, সিরাজ মিয়া, হেলাল আহমদ, মো. শাহজাহান হোসেন, শফিকুল হাসান, ইয়াসিন আহমদ, এমদাদ হোসেন, হাসান মাসুদ, মানিক আহমদ, আব্দুল কুদ্দুস খান, দুলাল আহমদ, সদর উপজেলা তাঁতী দলের আহবায়ক মাহবুবুর রহমান লোকমান, কোম্পানীগঞ্জ তাঁতীদলের আহ্বায়ক তাজ উদ্দিন, আবুল মতিন, রিংকু আহমদ, এনাম আহমদ, সাইফুল ইসলাম উজ্জ্বল, মিজানুর রহমান, আলী আশরাফ দিপু, হানিফ আহমদ, রেদওয়ান আহমদ, সাইদুর রহমান ও আল-আমিন শেখ প্রমুখ। সভার শেষ পর্যায়ে মরহুম জুনেল আহমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain