শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা

সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গত সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর শুরু হয়ে বিকেল পর্যন্ত থেমে থেমে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শুরুতে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ থেকেই এ উত্তেজনার সূত্রপাত। অভিযোগ রয়েছে, ওই কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ কার্যালয় দখলের চেষ্টা করলে বিরোধ চরমে ওঠে। এক পর্যায়ে জকিগঞ্জ রুটের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পরে অন্যান্য রুটের শ্রমিকরাও এতে জড়িয়ে পড়েন।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই ঘটনাটি শুরু হলেও তা দ্রুত বড় আকার নেয়। তিনি জানান, বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল ইসলাম বলেন, আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain