শিরোনাম :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত

বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো লড়াকু সৈনিকদের বহিষ্কারে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল। দল ক্ষমতায় আসার পর প্রথম ঈদে যখন উৎসবের আমেজ থাকার কথা, ঠিক সেই মুহূর্তে সহযোদ্ধাদের বহিষ্কারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন ও প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার এই স্ট্যাটাসটি ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জয়নাল আবেদীন রাহেল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন,

“দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর যখন আজ নিজের দল ক্ষমতায়, আর দল ক্ষমতায় আসার পর সবাই যখন প্রথম ঈদ পালন করছে আনন্দে, ঠিক তখনই ওনাদের আনন্দ মাটি হয়ে গেলো। বহিষ্কার হয়ে ঈদ উৎসবটাই মাটি। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে না।”

আন্দোলনের সম্মুখসারির নেতাদের এভাবে সরিয়ে দেওয়াকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরও লেখেন, “আমার রাজনৈতিক জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু ওনারা আন্দোলন সংগ্রামের প্রথম সারির যোদ্ধা সেহেতু আমার দৃষ্টিতে নূন্যতম একটু যাচাই বাছাই করা মনে হয় উচিৎ ছিলো।”

দীর্ঘদিন রাজপথে নির্যাতিত নেতাকর্মীদের দাবি, আন্দোলনের কঠিন সময়ে যারা বুক পেতে দিয়েছিলেন, বিজয়ের পর তাদের এভাবে মূল্যায়ন না করে বহিষ্কার করায় তৃণমূল পর্যায়ে হতাশা সৃষ্টি হতে পারে। রাহেলের এই পোস্টটি সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।সূত্র : দৈনিক সিলেটের সময়

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain