শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

সংবাদদাতা-গোয়াইনঘাট ::: সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত শনিবার (২২ মার্চ) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান পর্যটন এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রূপসা উপজেলার রহিমনগর এলাকার মৃত কাশেম শেখের ছেলে।

পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain