শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো লড়াকু সৈনিকদের বহিষ্কারে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল। দল ক্ষমতায় আসার পর প্রথম ঈদে যখন উৎসবের আমেজ থাকার কথা, ঠিক সেই মুহূর্তে সহযোদ্ধাদের বহিষ্কারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন ও প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার এই স্ট্যাটাসটি ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জয়নাল আবেদীন রাহেল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন,

“দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর যখন আজ নিজের দল ক্ষমতায়, আর দল ক্ষমতায় আসার পর সবাই যখন প্রথম ঈদ পালন করছে আনন্দে, ঠিক তখনই ওনাদের আনন্দ মাটি হয়ে গেলো। বহিষ্কার হয়ে ঈদ উৎসবটাই মাটি। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে না।”

আন্দোলনের সম্মুখসারির নেতাদের এভাবে সরিয়ে দেওয়াকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরও লেখেন, “আমার রাজনৈতিক জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু ওনারা আন্দোলন সংগ্রামের প্রথম সারির যোদ্ধা সেহেতু আমার দৃষ্টিতে নূন্যতম একটু যাচাই বাছাই করা মনে হয় উচিৎ ছিলো।”

দীর্ঘদিন রাজপথে নির্যাতিত নেতাকর্মীদের দাবি, আন্দোলনের কঠিন সময়ে যারা বুক পেতে দিয়েছিলেন, বিজয়ের পর তাদের এভাবে মূল্যায়ন না করে বহিষ্কার করায় তৃণমূল পর্যায়ে হতাশা সৃষ্টি হতে পারে। রাহেলের এই পোস্টটি সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।সূত্র : দৈনিক সিলেটের সময়

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain