শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

জাফলং বেড়াতে এসে পানিতে ডুবে জিহাদ নামে এক পর্যটকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা ::: সিলেটের পর্যটক নগরী জাফলংয়ে দাদীর সাথে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে স্থানীয় সেচ্ছাসেবী ও আগত পর্যটকদের সহযোগীতায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত পর্যটক নরসিংদী জেলার শিবপুর উপজেলার পটিয়া শ্যামপুর গ্রামের মোঃ জুয়েল মিয়ার ছেলে জিহাদ মিয়া(১১)। নিহত জিহাদ মিয়ার সাথে থাকা আগত পর্যটক ও স্থানীয়দের সূত্রে জানাযায়, জিহাদ মিয়া দাদীসহ তার এলাকার মানুষের সাথে শুক্রবার ভোরে জাফলং জিরো পয়েন্টে বেড়াতে আসেন। জিহাদ ও তার দাদী সহ তাদের সাথে বেড়াতে আসা পর্যটকরা মিলে জাফলং জিরো পয়েন্টে ঘুরতে যায়। ধারনা করা হচ্ছে ঘুরতে যাওয়ার কোন একটি সময় সবার অগোচরে জিহাদ পানিতে ডুবে যায়। জিহাদকে দেখতে না পেয়ে তার দাদী অনেক খোঁজাখুঁজি করে। না পেয়ে চিৎকার করলে তাদের সাথে থাকা পর্যটক ও স্থানীয়রা ছুটে আসেন এবং সবাই মিলে খুঁজতে থাকেন। পরে স্থানীয় সেচ্ছাসেবক ডুবুরি দলের সহযোগীতায় নিহত জিহাদকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জাফলং টুরিস্ট জোন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন তালুকদার বলেন, পৌনে ১১ টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক শিশু পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পটিয়া শ্যামপুর গ্রামের মোঃ জুয়েল মিয়ার ছেলে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain