শিরোনাম :
সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম ‎সিসিকের প্রশাসক বরাবর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ঠেলাগাড়ি উপহার শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো ১০ জনই সুনামগঞ্জের সাগর পথে গ্রিসে যাওয়ার সময় নিহতদের মধ্যে ৪ জন দিরাইয়ের ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না’: কয়েস লোদী জাফলং জিরো পয়েন্টে আবারও প্রাণহানি, এক বছরে ৬ পর্যটকের মৃত্যু সিলেটে জ্বালানী তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ঠেলাগাড়ি উপহার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় ৪র্থ দফায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ঠেলাগাড়ি উপহার প্রদান করা হয়েছে। ‎সোমবার (৩০ মার্চ) বিকেলে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ে ঠেলাগাড়িটি উপহার দেওয়া হয়।
‎রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খাঁন শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম’র পরিচালনায় অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা) মোহাম্মদ রফিকুল হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
প্রধান অতিথি উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, যারা দেশ জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করেন তারই প্রকৃত দেশপ্রেমিক। তাদের মধ্যে অন্যতম দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আতাউর রহমান খান শামছু তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ্যসবল মানুষের মতো মানবসেবামূলক কাজ করে যাচ্ছেন। তাঁর মতো সবাই মানব কল্যাণ মূলক কাজে এগিয়ে আসলে সমাজের দরিদ্র, বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষ উপকৃত হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, সহ-সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য স্বপ্নন আহমদ, ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার সহ ফাউন্ডেশনের-অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain