শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে কাজ করছে বিজিবিসহ সংশ্লিষ্ট সব সংস্থা। জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ডিপো থেকে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি তাদের।

সোমবার সকালে সিলেটের পদ্মা ওয়েল ডিপোতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। তিনি বলেন, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলো নির্দিষ্ট সময় পরপর নির্ধারিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছে।

অ্যালটমেন্ট চার্টের আওতায় সরবরাহ কার্যক্রম পরিচালিত হওয়ায় কোনো পাম্পের পক্ষে জ্বালানি তেল অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানান তিনি। এদিকে, গত ২৫ মার্চ থেকে সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান তিনি। পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবি ১৯ ও ৪৮-এর দুটি প্লাটুন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

পাশাপাশি সীমান্তপথে যাতে জ্বালানি তেল পাচার না হয়, সে লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain