শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ঝড়ে ক্ষতিগ্রস্ত লালদিঘিরপাড় হকার্স মার্কেট এলাকার অস্থায়ী বাজার (হকার্স শেড) পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক ক্ষতিগ্রস্ত শেডগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, সিলেট নগরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করেন। এতে যেমন যানজট সৃষ্টি হয়, তেমনি নগরের সৌন্দর্যও ক্ষুণ্ন হয়। এ সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য লালদিঘিরপাড় হকার্স মার্কেটের খালি জায়গায় অস্থায়ীভাবে শেড নির্মাণ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের সহযোগিতায় ব্যবসায়ীরা এখানে বিনা খরচে ব্যবসা পরিচালনা করছেন এবং তাদের বিদ্যুৎ বিলও সিটি কর্পোরেশন বহন করছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আকস্মিক ঝড়ে শেডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়ীদের কিছু মালামাল নষ্ট হয়েছে। দ্রুত সংস্কারের মাধ্যমে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কালীঘাটের দিকে একটি বিকল্প রাস্তা বের করা এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিসিকের নিজস্ব আয় অত্যন্ত সীমিত। নগরের মাত্র ৩০ শতাংশ বাড়ির মালিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন। এই আয় দিয়ে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। তাই সকলকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদান এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে তিনি নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ হকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain