শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে। গত বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে এ ঘটানা ঘটে। নিহত শিশুদের দুজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের, সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে ওইদিন দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।

তিনি জানান, খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain