শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট নগর থেকে ৪০ দিনে ৭৮ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগর থেকে গত ৪০ দিনে ছিনতাইকারী সন্দেহে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) ৭৮ জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছিনতাই দমনে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain