শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। তবে তার সফরসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পিছিয়েছে সিলেট আসার তারিখ। পূর্বের সূচি অনুযায়ী, ৩০ এপ্রিল সিলেট আসার কথা ছিলো প্রধানমন্ত্রীর। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী, ২ মে সিলেট আসবেন তিনি।

শনিবার সিলেট সফরে এসে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর এ তথ্য জানিয়েছেন।

খন্দকার মুক্তাদীর জানিয়েছেন, সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী বিশ্বনাথের বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

এরআগে গত ১ এপ্রিল সিলেট এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়িছিলেন প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট আসবেন।

এরআগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্র্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain