শিরোনাম :
সিলেটসহ সারা দেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের মতবিনিময় সিলেটে জেন্ডার সমতা আনয়নে ‘সমতায় তারুণ্য’ প্রজেক্টের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ পরিবর্তন সিলেটে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে গ্রেপ্তার ১০৫ জন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার এর জরুরি সভা অনুষ্ঠিত দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্য মন্ত্রী মুক্তাদির মধ্যরাতে শাবিপ্রবিতে দুই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শিক্ষার্থী সিলেটে নতুন সংযোগ বিষয়ে জালালাবাদ গ্যাসের ব্জ্ঞিপ্তি

যে সব শর্তে সিলেটে আটক ব্যাটারিচালিত রিকশাসহ কিছু যানবাহন ছেড়ে দিবে পুলিশ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা ব্যাটারিচালিত রিকশাসহ কয়েক ধরণের যানবাহন মালিকদের কাছে ফিরিয়ে দেবে পুলিশ। তবে এজন্য মানতে হবে কিছু শর্ত। রবিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে যানবাহনগুলো ফেরত নেওয়ার প্রক্রিয়গুলোও জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীতে ব্যাটারিচালিত সব ধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। এই অভিযান চলবে। তবে একই সাথে বিভিন্ন সময়ে আটক ব্যাটারিচালিত যানবাহন- যেমন রিক্সা, ইজিবাইক, মিশুক ও টমটম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবে না, এই শর্ত মানতে হবে মালিক এবং চালকদের।

শর্তগুলো হচ্ছে, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো হবেনা- এই মর্মে ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, আটককৃত রেকার স্লিপের মূল কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বরসহ মহানগর পুলিশের ট্রাফিক অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল সকালে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে আবেদন শুরু বা শেষের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain