শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

সিলেটে নতুন সংযোগ বিষয়ে জালালাবাদ গ্যাসের ব্জ্ঞিপ্তি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে নতুন আবাসিক গ্যাস সংযোগ, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণিতে নতুন সংযোগ ও লোড বৃদ্ধি এবং পাইপ লাইনের উপর অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে সতর্কতা জারি করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন সিস্টেম লিমিটেড (জেডিটিডিএসএল)। গত বুধবার গণমাধ্যমে এ সংক্রান্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে জেডিটিডিএসএল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- সরকারি সদ্ধিান্ত মোতাবকে গৃহস্থালী/বাসাবাড়ি, বাণিজ্যিক এবং সিএনজি শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ ও লোড (গ্যাস সরঞ্জাম/বার্ণার) বৃদ্ধি প্রদান করা সর্ম্পূণরূপে বন্ধ রয়ছে। তাই নতুন গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধির বিষয়ে কারো সাথে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না।

জেডিটিডিএসএল বিতরণ এলাকায় গ্যাস দুর্ঘটনা রোধকল্পে গ্যাস পাইপ লাইনের উপর কোন প্রকার অবধৈ স্থাপনা নির্মাণ এবং বিতরণ লাইন হতে অবৈধ লাইন স্থাপনের মাধ্যমে গ্যাস সংযোগ গ্রহণকারীদরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের অনুমোদনের বেশি সরঞ্জাম, অধিক ক্ষমতার সরঞ্জাম স্থাপন হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

এ ছাড়া গ্যাস সংশ্লিস্ট যে কোন ধরণরে কাজ, যেমন: চুলা ও রাইজার স্থানান্তর, অভ্যন্তরীণ ও সার্ভিস লাইন মরোমত, বুশ পরিবর্তন, রেগুলেটর পরিবর্তন, লক-উইং কক পরিবর্তন, আরএমএস/সিএমএস এর ত্রুটি মেরামত ইত্যাদি সংশ্লিষ্ট আঞ্চলিক বিতরণ কার্যালয়কে অবগত করে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ জিআই/এমএস লাইন মাটির উপরে দৃশ্যমান অবস্থায় স্থাপন করতে হবে এবং রান্না ঘরের চুলা জ্বালানোর পূর্বে দরজা-জানালা খোলা রাখতে হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain