শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে গ্রেপ্তার ১০৫ জন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গত ৩২ ঘন্টায় সিলেট মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১০৫ জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ তথ্যটি জানায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে (বুধবার দিবাগত) শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ১০৫ জনকে আটক বা গ্রেপ্তারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে অন্তত ১২২ যানবাহনের বিরুদ্ধে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৬, ওয়ারেন্ট ভুক্ত আসামী ১০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮, হকার ১৮ ও মেট্টোপলিটন অধ্যাদেশে আটক ৫৩ জন।

 

এছাড়াও এ সময়ে আইন অমান্য করায় ১২২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain