শিরোনাম :
বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে সিলেট বাণিজ্যমন্ত্রী-মুক্তাদির সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল সিলেট এসে প্রধানমন্ত্রী বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমসহ আরও বিভিন্ন কর্মসূচী উদ্বোধন করবেন সিলেটে সুধীজনদের সাথে ভারতের ফোর্টিস হাসপাতালের মতবিনিময় সভায়- ডা. শুভ প্রকাশ সান্যাল সিলেট মহানগরীতে ৬৮ হাজার ৫৪০ জন শিশু পাবে হামের টিকা-সিসিক এর প্রশাসক সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত

জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সিলেট নগরের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপে ফেলে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুরমান আহমদকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাত আনুমানিক ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় জনসাধারণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain