শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: গুম অধ্যাদেশ বাতিল বিষয়ে বিরোধী দলের সমালোচনা নিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, গুমের ঘটনাগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ ও অধিকতর তদন্ত করে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।

শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন। এ সময় তিনি তৎকালীন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এ ঘটনার নেতৃত্ব দিয়েছে ততকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী আরও বলেন, তৎক্ষালীন সময়ে ইলিয়াস আলীর মতো যারা গুম হয়েছেন, তাদের পরিবারের কষ্ট ও বেদনা সরকার গভীরভাবে উপলব্ধি করে।

এর আগে সকালে মন্ত্রী সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী এলাকা পরিদর্শন করেন। সে প্রসঙ্গে জানান, আগামী ২ মে বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain