শিরোনাম :
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কিশোর নিহত ২০২৬ সালের হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান মধ্যপ্রাচ্য অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী-আরিফ ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর ও টগার হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধর্মপাশার হাবিবুর রহমান (৩০), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬) ও তাহিরপুরে আবুল কালাম (২৫)। এছাড়া বাকি দুজনের নাম এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিন উপজেলায় হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় তাহিরপুরের মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আবুল কালাম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ওই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নূর জামাল (২৬) নামে আরেক কৃষকের মৃত্যু হয়।

নিহত কৃষক উপজেলার চানপুর গ্রামের আমির আলীর ছেলে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী বলেন, পাগনার হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষক নিহত হয়েছে। এছাড়াও আরোও ১ জন আহত হয়েছে।

পাশাপাশি একই সময়ে ধর্মপাশার টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাবিবুর রহমান নামে আরেক কৃষক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বড়ই হাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain