শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন কয়েস লোদীসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানবৃন্দ।
রবিবার (১২ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে চেয়ারম্যানগণ শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে উপস্থিত হন। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মরহুম নেতাদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
জিয়ারতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ’র মো: আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’র মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ’র মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’র মো: শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ’র উতবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’র মাসুকুল ইসলাম রাজিব।
মোনাজাত পরিচালনা শেষে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন উপস্থিত সাংবাদিকদের জানান, নবনিযুক্ত চেয়ারম্যানগণ নিজ নিজ অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন ও নগরায়ণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain