শিরোনাম :
টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ।

টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫১

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রাঙ্গামাটিতে তিনজন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তাদের মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৪ জন এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুরে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, বন্যাকবলিত সাতটি জেলা হলো-খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার মোট ৫৯টি উপজেলা বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ৩৮৬টি এবং পৌরসভার সংখ্যা ১২টি।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মোট ১ হাজার ৪৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain