শিরোনাম :
৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির

সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় দুইবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামিরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত ও কয়েকজন আহত হন। পরে আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীরে বেঙ্গল বাস ও ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন মারা যান। নিহত সকলেই ইউনিক বাসের যাত্রী। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনায় দুই বাসেরই বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমি নিজেও কয়েকজনকে নিয়ে হাসপাতালে এসেছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain