শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি। রোববার ভোর তিনটা ৪৫ মিনিটে ভারতের মাগুরুলি নামক স্থানে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

মাগুরুলি এলাকাটি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে।

নিহত মো. তারা মিয়া (২০) উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেক এর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও চোরাকারবারের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল আসিফ বলেন, শনিবার রাতে চার/পাঁচজন চোরাকারবারী অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর বিএসএফ গুলি চালায়, এতে তারা মিয়া গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে।

তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরপর এ বিষয়ে ভারতীয় বিএসএফের কমান্ডারদের সঙ্গে কথা হয়েছে। এ সময় তিনি এর জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পক্ষান্তরে বিএসএফ তাকে জানিয়েছে কয়েকজন চোরাকারবারি বিএসএফের দিকে তেড়ে আসছিল। বাধ্য হয়ে তারা গুলি করেছে।

৪৬ বিজিবির অধিনায়ক আরও বলেন, ভারতেই পোস্টমর্টেমসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে ভারতীয় পুলিশ নিহতের লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে। তারা এ কাজগুলো এখন চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain