শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: লন্ডন-বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেটে মহানড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সিলেট নগরের কদমতলী বাস টার্মিণাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে সিলেট-ঢাকা মহাসেকে স্লিপার বাস পরিচালনাকারী ৫ টি পরিবহনকে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের সতর্ক করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।

অর্থদন্ড প্রদানের তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. পারভেজ সিলেটটুডেকে বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোন অনুমোদন নেই। অবৈধভাবে বিভিন্ন কোম্পানী স্লিপার বাস চালাচ্ছে।

তিনি বলেন, আজকে প্রথমদিনের অভিযান হওয়ায় ৫ টি প্রতিষ্ঠানকে কেবল জরিমানা ও সতর্ক করা হয়েছে। আগামীতেও তারা বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ ও মামলা করাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিআরটিএ সূত্রে জানা যায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে এসব পরিবহন ডাবল ডেকার স্লিপার বাসে পরিণত করে মহাসড়কে চলাচল করছ। এসব গড়ির চেসিস, ইঞ্জিন আর বডিও সাধারণ বাসের। এসব অনুমোদনহীন স্লিপার বাস ঝুঁকি বাড়াচ্ছে সিলেট-ঢাকা মহাসড়কে।

গত ৭ আগস্ট শুক্রবার সকালে এই মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিলো ডাবল ডেকার স্লিপার বাস। এই দুর্ঘটনার পরা আলোচনায় এসেছে সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল নিয়ে। এরপর মঙ্গলবার শুরু হয় অভিযান।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, স্লিপার বাস বলে সড়কে যেগুলো চলাচল করে এগুলোর চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরী বা ঝুঁকিপূর্ণ মূহূর্তে এসব গাড়ি ভারসাম্য রাখতে পারে না। একারণে দুর্ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain