শিরোনাম :
২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ রাষ্ট্রপতি নির্বাচন : সংসদে ভোটগ্রহণ শুরু সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ সিলেটে ১০ নারী-পুরুষ গ্রেফতার, দুটি হোটেল সিলগালা সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৩৯ রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ: আব্দুল কাইয়ুম চৌধুরী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সিলেটে ১০ নারী-পুরুষ গ্রেফতার, দুটি হোটেল সিলগালা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) মহানগরীতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, বুধবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’-এ অভিযান পরিচালনা করে।

এ সময় হোটেলটির ৬ষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার তিতাস হোটেলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।

ওই অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)কে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain