শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসার চাপায় রীতিমত পিষ্ট হয়ে যায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ব্যস্ততম এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

খবর পেয়ে স্থানীয় জনতা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বড় ধরনের হতাহত না থাকলেও এই ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি (সিএনজিচালিত অটোরিকশা ও একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং মোটরসাইকেল উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain