শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক বিজিবি। অদ্য (২৯ আগস্ট) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, কম্বল, ফল, কসমেটিকস, গরু, পান মসলা, সুপারি, এবং অবৈধ বালু পাথর বহনকারী বাংলাদেশী ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain