শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সিলেট এসে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত হাসপাতালে না আসা ও সময়ের আগেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই সিলেটের এই প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসছেন মন্ত্রী।

একইদিনে স্বাস্থ্যমন্ত্রী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও পরিদর্শন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ৭টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করে সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর পর সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী।

এরপর সকাল ১১টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন। দুই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি, চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়গুলো সরেজমিনে দেখবেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে ফেরার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেল ৪টায় বিমানবন্দরে পৌঁছে সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানে রওনা হবেন। বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরে মন্ত্রীর একান্ত সচিব তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain