শিরোনাম :
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
Saifir Rahman, Bangladeshi Minister for Finance, was received by Peter Mandelson, Member of the EC in charge of Trade

অনুসন্ধান ডেস্ক :::  সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে তিনি জন্মগ্রহণ করেন। সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদান আজও স্মরণীয় হয়।

স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। বিএনপি গঠনেও তার ভূমিকা ছিল বেশ উজ্জ্বল। দলটির ক্ষমতাকালীন অর্থমন্ত্রী হিসেবে ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন। নব্বই-পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সংস্কার নিয়ে এসেছিলেন এম সাইফুর রহমান।

সাইফুর রহমান ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রথমে জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ও পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন সাইফুর রহমান।

এদিকে, এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব (সন্ধ্যা ৬:৩০ মিনিটে) হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain