শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট-সুনামগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে-নিহত ১

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলিম উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চারজন যাত্রী।

মৃত আলিম উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া জলিলপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জাতুয়াবাজার থেকে অটোরিকশা যাত্রী নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে উঠে। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটের পথে যাত্রীবাহী বাসের (নং- সিলেট-জ-১১-০৫০০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশায় থাকা ৫জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- জলিলপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মনির উদ্দিন (২০), একই গ্রামের তালেব আলীর ছেলে সালেহ আহমদ (৩২), আছকর আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ও ওই গ্রামের রমজান আলী (২৪)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও রেজিস্টেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেন
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain