শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : বড়লেখায় পরিবেশমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার স্বপক্ষের এই সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিবেশমন্ত্রী শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে সুজিত মেম্বারের দোকানের সম্মুখ হতে পশ্চিম দ্বিতীয়ারদেহী বিকাশ দাসের বাড়ী পর্যন্ত রাস্তা, উত্তর শাহবাজপুর ইউপির পাল্লারথর চা বাগানের ১ নং গেটের পাকা রাস্তা (উত্তর দিক) হতে কুমারশাইল পানপুঞ্জির জেস খাসিয়ার বাড়ি পর্যন্ত, সুজানগর ইউপির সোনাপুর নিশারঞ্জনের বাড়ির সম্মুখের উত্তর পার্শ্ব হতে পশ্চিম দিকে সোনাপুর কামরুল বক্সের বাড়ির শেষ সীমানা পর্যন্ত এবং নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রাম আরএইচডি-মাইগ্রাম পাকা রাস্তা হতে মাইজগ্রাম তজমুল আলীর জমি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুত কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২২-২০২৩ অর্থ-বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ১ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে সন্ধ্যায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

জুড়ী ইউএনও রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, বড়লেখা পৌরসভা মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain