শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

নিজেকে বিয়ে করা সেই মডেল এবার চাইলেন বিচ্ছেদ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: প্রেমে বিশ্বাস হারিয়ে নিজেকেই বিয়ে করেছিলেন তিনি! তবে সেই সম্পর্ক আর টিকলো না। বিয়ের তিন মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এক মডেল।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে নিজেকে বিয়ে করেছিলেন ৩৩ বছরের ব্রাজিলীয় মডেল ক্রিস গ্যালেরা। নতুন বিয়ের মধুচন্দ্রিমা পর্বই শেষ হওয়ার কথা নয় এখনো। এর মধ্যেই বিচ্ছেদ চাইলেন তিনি!
নিজেকে নিজে বিয়ের সময় একটু খোলামেলা পোশাক পরেছিলেন ক্রিস। সাও পাওলোর গির্জায় বসেছিল বিয়ের আসর। গির্জার সামনে ফুল হাতে ছবিও দিয়েছিলেন। যেমন বিয়ের পর নবদম্পতি দিয়ে থাকেন।
কিন্তু নিজেকে বিয়ে করতে খোলামেলা পোশাক পরে এসেছিলেন কেন, জানতে চাওয়া হয়েছিল বিবাহ বহির্ভূত প্রেমে হাবুডুবু খাওয়া ক্রিসের কাছে। তার জবাব, ‘নিজেকে বিয়েতেও আমি আমার সৌন্দর্য্যের সেরাটুকু দেখাতে চেয়েছিলাম। তাই খোলামেলা পোশাক পরেছিলাম।’
তার এই বিচ্ছেদের নেপথ্যে, বিশেষ এক জনের প্রেমে পড়েছেন। তবে এই বিশেষ এই মানুষটির পরিচয় ক্রিস জানাননি। বরং বলেছেন, ‘যত দিন সম্পর্কটা ছিল আমি বেশ সুখীই ছিলাম। তবে বিশেষ এক জনের সঙ্গে দেখা হওয়ার পর আমি আবার নতুন করে প্রেমে আস্থা ফিরে পেয়েছি।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain