শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

জৈন্তাপুরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ‘ধর্ষণ’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেটের জৈন্তাপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে ধর্ষণ করেছে বখাটে যুবক সাইদুর রহমান কালা। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেছে।

অভিযুক্ত সাইদুর রহমান কালা উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জ গ্রামের কুটুনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি টিলায় নিয়ে ওই কিশোরীকে ‘ধর্ষণ’ করেন কালা মিয়া।

ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, দরিদ্র পরিবারের ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করত সাইদুর রহমান কালা। সর্বশেষ গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ৮টায় একইভাবে স্থানীয় একটি টিলায় নিয়ে তাকে ফের ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়রা দেখতে পেয়ে কালাকে হাতেনাতে আটক করেন।

খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড সদস্যসহ কয়েকজন মিলে তাদের বিয়ে পড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কালাকে জনতার হাত থেকে ছাড়িয়ে নেন এবং কিশোরীকে তার বাড়িতে পাঠিয়ে দেন। এরপরই অভিযুক্ত কালা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে কালাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন স্থানীয় মেম্বারসহ মধ্যস্থতাকারীরা। এরপর এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করেছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘গত শনিবার (২১ জানুয়ারি) ভিকটিমের অভিযোগ পেয়ে তদন্তপূর্বক বিষয়টি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত সাইদুর রহমান কালাকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain