শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

শাবিপ্রবিতে সোনালী ব্যাংকে চুরির চেষ্টা, যুবক আটক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সোনালী ব্যাংক শাখায় চুরি করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। তার নাম জালাল আহমদ।এ সময় তার সঙ্গে থাকা আরও ৪ জন পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক মো. দিলশাদ আলী। আটক যুবক বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডলিয়া গ্রামের বাসিন্দা।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংক চুরি করতে এসে আনসার সদস্যরা এক যুবককে আটক করেছে। খবর শুনে দ্রুত চলে আসি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার সদস্য নজরুল ইসলাম জানান, রাত ৪ টার দিকে হঠাৎ একটা আওয়াজ শুনি। আমরা দুজন ব্যাংকের ভিতরে ছিলাম। দ্রুত সেদিকে গেলে তখন বাথরুমে কাউকে দেখতে পাইনি। তখন বাথরুমে ঢুকতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলছে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দিই। পরে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলি।

আটকের পর জালাল আহমদ আনসার সদস্যদের বলেন, চুরি করতে ব্যাংকের পেছনের গ্রিল কাটেন ৫ যুবক। পরে জালাল ভেতরে ঢুকি। আমি ভেতরে ঢোকার পর আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। আমি বাথরুমে আশ্রয় নিই।

তিনি জানান, গত এক সপ্তাহ ধরে এ চুরির পরিকল্পনা করছিলেন তারা। সিলেট রেলস্টেশনে তাদের প্রথম বৈঠক হয়। এরপর কয়েকদিন ক্যাম্পাসে এসে ব্যাংকের আশপাশ ঘুরেন। এরপর গ্রিল কেটে চুরির পরিকল্পনা করেন তারা।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকে চুরির অভিযোগে এক যুকককে আটক করা হয়েছে। পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain