শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন, দগ্ধ হয়ে হেলপারের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর একটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে সবুজ মিয়া (২০) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

রোববার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ওই সড়কের পারাইরচক সোনারগাঁ আবাসিক এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার সবুজ মিয়ার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সকালে খুব বেশি কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একটি ট্রাকে আগুন ধরে যায়। সেই হেলপার ট্রাকে হয়তো ঘুমিয়ে ছিলেন। যে কারণে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে জানালেও নিহতের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। বর্তমানে ট্রাক দুটি দমকল বাহিনীর সহায়তায় রাস্তা থেকে সরানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain