শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটের মাঠে হেলমেট ছুড়ে শাস্তি পেলেন শান্ত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: বিপিএলের সিলেট পর্বে অসদাচরণ করে শাস্তি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এজন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন শান্ত।

বিপিএলে এবার ভালো করছেন শান্ত। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৪ বলে ৬০ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটসম্যান।

গতকালের ম্যাচে চট্টগ্রামের বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের বলে স্টাম্পড হয়ে যখন ফিরে যাচ্ছিলেন শান্ত, তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

ফেরার পথে ডাগআউটের কাছে হতাশায় নিজের হেলমেট ছুড়ে ফেলেন শান্ত।

এ ধরনের আচরণ বিসিবির কোড অব কনডাক্টের ২.২ অনুচ্ছেদের লঙ্ঘন। ফলে শাস্তির মুখে পড়তে হয়েছে শান্তকে। একই সঙ্গে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিসিবির মিডিয়া বিভাগ আজ সকালে জানায়, ম্যাচ রেফারি দেবব্রত পালের সামনে অভিযোগ মেনে নেন শান্ত। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain