শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

আগামী শুক্র ও শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শুক্রবার ও শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট। কোনো কোনো এলাকায় ৫ ঘন্টা এবং কোনো কোনো এলাকায় ৮ ঘন্টা থাকবে না বিদ্যুৎ।

বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর থাকা গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার ও শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা অবধি নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, কামালগড়, হকার্স মার্কেট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর উপশহরের ই, এফ, জি, এইচ, আই ও জে ব্লক, সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ, কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক ও আশপাশ এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain