শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

আগামী বুধবার ও বৃহস্পতিবার নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা অবধি টানা ৮ ঘন্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, রাজবাড়ি ও বোরহানউদ্দিন এলাকার দুটি ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজ এবং রাইট অফ ওয়ে বরাবরে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বুধবার ও বৃহস্পতিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নগরীর রায়নগর, রাজবাড়ি, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, আগপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় থাকবে না বিদ্যুৎ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain