শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

তৃণমূলের ত্যাগী নেতা কর্মীদের ইউনিয়নের দায়িত্ব দিতে নির্দেশ-মন্ত্রী ইমরানের

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ৷ বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে এই কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানালয়ের মন্ত্রী ইমরান আহমদ। এসময়
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা আওয়ামীগের সদস্য গোলাপ মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সামসুল আলম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন,শামীম আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী ইমরান আহমদ বলেন,দেশের উন্নয়নকে চলমান রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিতে হব। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারনে আমাদের দেশ আজ সর্বদিকে স্বয়ংসম্পূর্ণ, এই দেশকে আরও উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং প্রতিটি ইউনিয়নে থেকে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীকে ইউনিয়নের দায়িত্ব দিতে নির্দেশ দেন । তিনি বলেন তৃণমূলের নেতারাই আওয়ামীলীগের মুল শক্তি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain