শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

আখালিয়ায় ড্রেন নির্মাণে অনিয়ম-ছয় ফুটে বদলে ২ ফুট!

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরীর আখালিয়া নতুন বাজার এলাকায় একটি ড্রেন নির্মাণ কাজে অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। ড্রেন ৬ ফুট হওয়ার কথা থাকলেও ২ ফুট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ড্রেনের শেষ দিকে ছয় ফুটে বদলে ২ ফুট ড্রেন ব্যবহার করার অভিযোগ ওঠেছে। জানা গেছে, সম্প্রতি আখালিয়া নতুন বাজার এলাকায় সড়কের পাশে প্রায় দেড় কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এই কাজ শুরু হয়। ড্রেনের শেষদিকে এসে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, ড্রেন ৬ ফুট হওয়ার কথা থাকলেও তা হয়নি। উপরে ৬ ফুটের স্ল্যাব বসানো হলেও নিচে চওড়ায় ড্রেন মাত্র ২ ফুট। এ ছাড়া ড্রেনের শেষ মাথার দিকে ঢালাইয়ের কাজে রড ব্যবহার করা হয়নি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য তারেক আহমদ বাবুল বলেন, ছয় ফুটে বদলে ২ ফুট ড্রেন ব্যবহার এবং বিতরেরডের বদলে বাঁশও দেখলাম। ড্রেন নির্মাণ কাজে অনিয়ম ধরা পড়ায় স্থানীয়রা তা বন্ধ করে দিয়েছেন।
ড্রেন নির্মাণকাজ সাব-কন্ট্রাক্টে করছেন স্থানীয় আব্দুল মোমিন নামের এক ঠিকাদার। তবে কাজ করার বিষয়টি স্বীকার করেননি। তিনি বলেন, সিসিকের পক্ষ থেকে এই ওয়ার্ডে যেসব কাজ হয়, আমরা তা তদারকি করি। তবে এই কাজের বিষয়ে আমরা কিছুই জানি না।
সিসিক কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস বলেন, ড্রেনের শেষ মাথায় এসে যেনতেনভাবে ঢালাই করার বিষয়টি শুনেছি। আপাতত কাজ বন্ধ রয়েছে। সঠিকভাবে কাজ সম্পন্ন করতে যা করা দরকার, তা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain