শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক প্রবাসী কল্যাণ মন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোয়াইনঘাট উপজেলা পূর্ব জাফলং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমির মিয়া উচ্চ বিদ্যালয়মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়। ।আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এসময় তিনি বলেন, সরকার সমতলে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর্থ সামাজিক ও শিক্ষার মানোন্নয়নে লক্ষে বিভিন্নভাবে কাজ করছে।
পাহাড়ি এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সকলে ক্ষেত্রেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে যোগ্য নাগরিক ও দক্ষ পেশাদার হিসেবে নিজেদের গড়ে তুলতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। সরকার সর্বদা শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রাখবে। বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোয়াইনঘাট পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু।
উল্লেখ্য উন্নয়ন সহায়তার আওতায় প্রাথমিক পর্যায়ে ১০০ জনকে ২ হাজার ৪ শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৭০ জনকে ৬ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৪০ জনকে ৯ হাজার ৬শত টাকা করে শিক্ষাবৃত্তি ও ২০ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য ২০টি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়াও ২০ টি বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীবৃন্দ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain