শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ নিহিত – মাওলানা হারুন অর রশিদ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব মাওলানা হারুন অর রশিদ বলেছেন, রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ নিহিত। আল্লাহ তায়ালা মানবজাতির প্রতি করুণা করে রাসুল (সা.)-কে পাঠিয়েছেন। তাই তাঁর আগমনে যেমনি খুশি হওয়া উচিত, তেমনই তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের পথ চলার পাথেয় সংগ্রহ করতে হবে।

সিলেট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুসলিম শিক্ষকদের উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক মিলাদ ও পবিত্র মেরাজুন্নবী (সা.)’-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহবায়ক প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, ফরিদ উদ্দিন আহাম্মদ, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার বিয়ানীবাজার মোঃ রোমান মিয়া, ইউআরসি, সিলেট সদর-এর ইনস্ট্রাক্টর এ কে এম আনিসুজ্জামান ভূঁইয়া, সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ। এছাড়া আলোচনা সভা উপলক্ষে অনুষ্ঠিত হয় ক্বিরাত, হামদ-নাত এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোঃ রাশেদ নেওয়াজ ও জুবায়ের আহমদ। অনুষ্ঠানের শেষে এই দুইজন মেধাবী শিক্ষকের হাতে মোঃ হাসান ইমরানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মোহাম্মদ আব্দুল হাই ও মোঃ আব্দুল মালেক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুকিত। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিচালনা করেন শিক্ষক আব্দুল মালিক মামুন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain