শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল মজিদ চৌধুরীর দাফন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের রোরহানাবাগ ৩৯ নং বাসার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এনামুল মজিদ চৌধুরী শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টা ২০ মিনিটে নগরীর উইমেন্স মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি………….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার সন্দিশাইল এলাকায়।
বেলা ২টায় জেলা প্রশাসনের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধার সন্তান শামীম ইকবাল, বিশিষ্ট সমাজসেবী খাইরুল আলম চৌধুরী, সাইফুল আলম চৌধুরী, জাকারিয়া ইকবাল, নজরুল ইসলাম চৌধুরী, মাহমুদুল মজিদ চৌধুরী, সাদ্দাম হোসেন, কয়ছর আহমদ, জাওয়াদ ইকবাল, আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain