শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

দক্ষিণ সুরমায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি অবৈধ দোকান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে কুষিঘাট এলাকায় সড়কের পাশে বেশকিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। যার ফলে ঐ এলাকায় সবসময় জলাবদ্ধতা লেগেই থাকে। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) উচ্ছেদ অভিযান শুরু করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain