শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। ভাষা শহীদদের স্মরণে কেলেজ মাঠ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয়। গত (২১শে ফেব্রুয়ারি) দিনের শুরুতে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়।

মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর গভর্নিং বডির সদস্য লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং অধ্যক্ষ মেজর মোঃ আইয়ুব খান (অবঃ) সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এক বর্ণনাঢ্য র্যারলির (প্রভাতফেরী) আয়োজন করা হয়। উক্ত র্যা লী শেষে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট এর শিক্ষার্থীবৃন্দ মনোমুদ্ধকর দেশাত্ববোধক সঙ্গীত, আবৃতি এবং নৃত্য পরিবেশন করেন। সর্বশেষ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট।

এর পরপরই বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীয় শ্রদ্ধা অর্পণ করেন সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain