শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সচল হলো সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে তেলের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনকে টেনে তুলে। এরপর রাত আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে তেল ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট রেল স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস।

সিলেট রেল স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া খালি তেল ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে ট্রেনের সামনের বগিগুলো বিচ্ছিন্ন করে মাইজগাঁওয়ে নেওয়া হয়।

পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন টেনে তুলে। রাত আড়াইটার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain