শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

তৈয়ব কামাল চ্যাম্পিয়নস লীগ ২০২৩ এর ফাইনাল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, কামরান-আছমা হেলথ কেয়ার সার্ভিস এর চেয়ারম্যান ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে ক্রিকেট সমৃদ্ধ। বিশ্বের বুকে ক্রিকেট বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। তিনি বলেন, যে কোন ধরনের খেলাধুলা শুধু শরীর চর্চা নয়, শরীর চর্চা ও চিত্ত বিনোদনের পাশাপাশি আমাদের নেতৃত্বের প্রতি আনুগত্য শিক্ষা দেয়। আমাদের সকলের উচিত এ ধরনের আয়োজন যারা করেন সেই সকল আয়োজকদের আমরা পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসি তাহলে আমাদের তরুণ সমাজ খেলাধূলা এবং সংস্কতি চর্চায় আগ্রহী হবেন। তিনি এ ধরনের একটি আয়োজন করার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং যুবকদের জন্য এ ধরনের আয়োজন করতে সকল ধরনের সহেযাগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা, কুচাই (নব গঠিক ৪২নং ওয়ার্ড) তৈয়ব কামাল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে তৈয়ব কামাল চ্যাম্পিয়নস লীগ ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ ইব্রাহিম আলি বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সমাজসেবী চিকিৎসক সুমন আহমদ শিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী শাহ আহমদুর রব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মকসুদ আহমদ, যুক্তরাজ্য সদর এসোসিয়েশনের সহ সভাপতি নুরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী ইকবাল হোসেন মিটু, ক্রীড়া ও শিক্ষানুরাগী এহতেশামুল হাসান লয়েছ, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার আহমদ রাসেল প্রমুখ। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain