শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সরকার সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীল-শাল্লায় আইজিপি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

শাল্লা, সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন সংখ্যালঘুদের সুরক্ষায় পুলিশ প্রশাসন সব সময় কঠোর ভূমিকায় থাকবে। এই সরকার সংখ্যালঘুদের প্রতি সংবেদনশীল। যখনই সংখ্যালঘুদের উপর কোনো নেতিবাচক ঘটনা পরিলক্ষিত হবে, সাথে সাথে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। অনেক সময় দেখা যায় দুষ্কৃতকারীরা রাতের বেলায় ঘটনা সংঘটিত করে পালিয়ে যায়। তাদের অনেক সময় আমরা ধরতে পারি, অনেক সময় ধরা সম্ভব হয় না। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অনুরোধ করব কোনো দুষ্কৃতকারী যদি অপকর্ম করতে আসে তাদের আপনারা ধরে ফেলবেন। যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা তাদের চিহ্নত করে রাখুন। আমরা দুষ্কৃতকারীদের পাকড়াও করব। সংখ্যালঘুদের নিরাপত্তায়, কিংবা তাদের অধিকার রক্ষায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে নিদের্শনা দেয়া আছে, যেখানে যে পদক্ষেপ নেয়া দরকার সেখানে সেটাই নেয়া হবে। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে বলে ভোরের কাগজকে জানান আইজিপি।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন দেশের সর্বক্ষেত্রই উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ছোঁয়া শাল্লায় (ঘুঙ্গিয়ারগাঁও) এ লেগেছে, থানায়ও লেগেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আইজিপি আরও বলেন ৯৫ ভাগ মামলাই এখন তথ্য ও প্রযুক্তি মাধ্যমে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দশে বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। অতীতে যেভাবে জঙ্গিবাদ বাংলাদেশে মাথাঝাড়া দিয়ে উঠেছিল, সবার সহযোগিতায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি, সে নীতিতে কাজ করে বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। যার ফলে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করছে। সামগ্রিকভাবে দেশের অর্থ নৈতিক উন্নয়ন হচ্ছে। দ্বাদশ নির্বাচনের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন শত বছরের ঐতিহ্যবাহী পুরনো প্রতিষ্ঠানে আমরা দীর্ঘদিন যাবত নির্বাচন নিয়ে কাজ করছি। এবিষয়ে প্রশাসন ওয়াকিবহাল। আগামীদিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের পুলিশ বাহিনী।

নিজ জন্মস্থানে এসেই আইজিপি বলেন এখানের আলো বাতাসে আমি বড় হয়েছি। এখানের পুকুরে গোসল করেছি। গ্রামের কাদামাটির গন্ধ আমার গায়ে গেলে আছে। এই এলাকায় আসলেই মনে হয় নিজের মায়ের কোলে এসেছি। শুক্রবার (২৪ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টায় শাল্লা থানায় নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টমেন্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি। বেলা ১১টায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আইজিপি। দুপুর ১২টায় জন্মভূমি শাল্লা ইউপির শ্রীহাইল গ্রামের নিজ বাড়িতে যান চৌধুরী মামুন। বিকেলে ঢাকা পৌঁছবেন তিনি। এরপূর্বে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লায় আসেন তিনি। শাল্লা সদরে অবস্থিত শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আইজিপিকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করা হয়। সেখানে আইজিপিকে ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী কর্মকর্তা আবু তালেব, থানা অফিসার ইনচার্জ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain